সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

আবাসিক হোটেল থেকে পুরুষসঙ্গীসহ দোয়ারার মহিলা ভাইস চেয়ারম্যান আটক পিডিএফ প্রিন্ট ইমেইল

আবাসিক হোটেল থেকে পুরুষসঙ্গীসহ

দোয়ারার মহিলা ভাইস চেয়ারম্যান আটক

 

alt

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাসকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গী সহ আটক করেছে পুলিশ। গত রাত ১টার দিকে সিলেট শহরের জিন্দাবাজারস্থ শাহজাহান হোটেল থেকে এদের আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সুনামগঞ্জসহ গোটা দোয়ারাবাজার উপজেলায় তোলপাড় শুরু হয়েছে। আটককৃতরা হচ্ছেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিরঞ্জন দাসের কন্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা রানী দাস (৩০) ও

একই উপজেলার আজমপুর গ্রামের জবান আলীর পুত্র ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩২)। পুলিশ জানায়, ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস ও শফিক নিজেদের প্রকৃত নাম গোপন রেখে স্বামী স্ত্রী পরিচয়ে গত রাত ৯টা ৪০ মিনিট সিলেট শহরের শাহজাহান হোটেলে উঠেন। হোটেলের ৪র্থ তলায় ৩০৮ নং কক্ষ ভাড়া নেন তারা। হোটেল রেজিষ্ঠারে ঝর্ণা রাণী স্বামী মানিক দেব ধিরারাই ছাতক এবং নিজেকে গৃহিনী বলে উল্লেখ করেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি টহল দল রাত ১২টায় হোটেলের ওই কক্ষে অভিযান চালায়। প্রথমে ঝর্ণা নিজেকে ইউপি মেম্বার ও স্বামীর নাম শফিক বলে পুলিশ কে জানায়। কিন্ত শফিকের পিতার নাম ও বাড়ির ঠিকানা বলতে পারেননি। কোতায়ালী থানায় রাত সোয়া ১টায় তাদের নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরই ঝর্ণা নিজেকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বলে জানান। ব্যবসায়ী শফিক ও পুলিশ কে তার পরিচয় নিশ্চিত করেন। পুলিশ কে শফিক জানান, তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এর সুবাদেই একত্রে রাত্রিযাপন করতে এসেছিলেন সিলেট শহরে। ঝর্ণা রানী পুলিশকে বলেন, সে খুব ভালো। একত্রে রাত্রিযাপনের জন্য এসেছিলাম। কিন্তু এভাবে ধরা পড়তে হবে ভাবিনি। থানার ডিউটি অফিসারের কক্ষে এসময় দু’জনই কান্নায় ভেঙে পড়েন। ভবিষ্যতে এভাবে আর হোটেলে যাবেন না বলে অঙ্গীকার করে আকুতি জানায়।

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 17 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com