সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

নিজের পর্নো ছবি বাজারজাত করায় স্কুল শিক্ষকের নামে গ্রেফতারি পরোয়ানা পিডিএফ প্রিন্ট ইমেইল

নিজের পর্নো ছবি বাজারজাত করায়

স্কুল শিক্ষকের নামে গ্রেফতারি পরোয়ানা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলের ইংরেজি শিক্ষক জলিল আহমেদের বিরুদ্ধে অপর এক শিক্ষিকাকে নিয়ে নিজের পর্নো ছবি (নগ্ন ভিডিও) তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আদালত শিক্ষক জলিল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। স্কুল শিক্ষক জলিল আহমেদ এখন পলাতক। তাকে রক্ষার জন্য একটি মহল বিভিন্নভাবে অপতৎপরতা শুরু করেছে। মামলার বিবরণে জানা গেছে, ১৪ এপ্রিল পটুয়াখালী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিছু পর্নো ছবির সিডি/ডিভিডি উদ্ধার করে। উদ্ধারকৃত সিডিতে সরকারি জুবিলী স্কুলের দিবা শাখার ইংরেজি শিক্ষক জলিল আহমেদের নগ্ন ভিডিও চিত্র পাওয়া যায়।

পরে ডিবি পুলিশ আদালতের অনুমতি সাপেক্ষে ১৮ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। তিনি পর্নো ছবির বিষয়ে তার সংশ্লিষ্টতা অস্বীকার করলে ডিবি পুলিশ শিক্ষক জলিলের শরীরের বিভিন্ন ভঙ্গির ভিডিও চিত্র ধারণ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধিকুর রহমান ও চারুকলা শিক্ষক আলাউদ্দিনের পরে তা ঢাকার সিআইডির আলোকচিত্র বিশারদের কাছে প্রেরণ করে। ১৭ জুন সিআইডির আলোকচিত্র বিশারদ মোর্শেদ হোসেন খান ওই নগ্ন ভিডিও চিত্র শিক্ষক জলিল আহমেদের বলে মতামত দেন।ওই মতামতের আলোকে ডিবির কর্মকর্তা ২৬ জুন আদালতে শিক্ষক জলিল আহমেদের বিরুদ্ধে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে চার্জশিট দিলে আদালত ২৮ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই আইনে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। গ্রেফতারি পরোয়ানার খবর পেয়েই জলিল আহমেদ গাঢাকা দেয়। অনুসন্ধানে জানা যায়, জলিল আহমেদের নগ্ন ভিডিও চিত্রে তার সঙ্গিনী মহিলা ঝালকাঠী জেলা শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণকালে তিনি বরিশালে নিজের ক্যামেরায় ধারণ করেন ওই নগ্ন চিত্র। পরে ৩৪ মিনিটের নগ্ন ভিডিও চিত্র পটুয়াখালীতে ব্যাপকভাবে বাজারজাতকরণ করা হয়।

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 2 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com