সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

ভন্ড সাধুর কবল থেকে রেহাই পেল না ষোডশী কন্যা পিডিএফ প্রিন্ট ইমেইল

ভন্ড সাধুর কবল থেকে

 

রেহাই পেল না ষোডশী কন্যা

 

 

alt

হাটাহজারী প্রতিনিধি

প্রেম মানে না জাত কুল। শীল পরিবারে জন্ম নিয়ে ষোড়শী এক কন্যার সাথে প্রেমের সর্ম্পক হয় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ছেলের সাথে। এই কঠিন বাস্তবতা মেনে নিতে না পেরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার দুলাল শীল নামে এক ব্যক্তি মাস ছয়েক আগে বেশ উন্মাত হয়ে পড়ে। এর মধ্যে তিনি সন্ধান পান সাধু বাবা নামে এক মনিষির। তিনিই এক মাত্র ব্যক্তি যিনি তার মেয়ের সাথে মুসলিম পরিবারের ছেলের সাথে গঠে ওঠা প্রেমের সর্ম্পককে বিচ্ছেদ ঘটাতে পারবে। তাই আর দেরী না করে দুলাল শীল পাড়ি জমায় তার কন্যাকে সাথে নিয়ে হাটহাজারী উপজেলার চৌধুরী হাটের পূর্বে সাধু বারার আস্তানায়। বিষয়টি নিয়ে দীর্ঘণ কথা হয় সাধু বাবার সাথে দুলাল শীলের। তবে সাধু বাবা শর্ত দিয়ে বলে যে, তাকে (ষোড়শী কন্যা)

তার অবস্থান থেকে ফিরিয়ে আনতে সময় লাগবে তিন মাস। খরচ হবে মোটা অংকের টাকা। এতেও দুলাল রাজি হয় জাত-কুলের কথা চিন্তা করে। এর মধ্যে মেয়েটি পিতা দুলাল মাঝে মধ্যে তাকে এসে দেখে যেত। তবে তিন মাস অতিবাহিত হওয়ার পর তার মেয়ের উন্নতি-অবনতি কিছু বুঝতে না পেরে ঐ সাধু বাবার প্রতি সন্দেহ পোষন করতে শুরু করে দুলাল। এর মধ্যে গত সোমবার সাধু বাবার আস্তানায় দুলাল শীল তার মেয়েকে খোজেঁ না পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ জুলাই) রাতে এই ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ইতু চাকমা তার সঙ্গীয় র্ফোস নিয়ে অভিয়ান চালায় উপজেলার চৌধুরী হাটের পূর্বে পালপাড়া এলাকার কিরণ ময় ভবনে সাধু বাবা অরফে সুকান্ত দে বাবার আস্তানায়। অভিযান চালিয়ে পুলিশ ভন্ড প্রতারক সাধু বাবাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই প্রতারক দীর্ঘদিন ধরে হাটহাজালী উপজেরার সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানের শত শত মানুষকে এমন ধুকা দিয়ে ল ল টাকা হাতিয়ে নিয়েচ্ছে। যদিও সে চৌধুরী হাটের পূর্ব পার্শ্বে ভাড়া বাসায় বসবাস করছে। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেরার মানিকছড়ি থানার বড় ডলু গ্রামের তপন দেবের বাড়ির অরুন চন্দ্র দের পুত্র।

হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ইতু চাকমার কাছে এই বিষয়টি সর্ম্পকে জানতে চাইরে তিনি এই প্রতিবেদককে জানান, ভন্ড প্রতারক সুকান্ত সনাতন ধর্মের মহাপুরুষ লোকনাথ বাবকে দেনে বসে হাজির করে মানুষের সমস্যা সমাধান করে এলাকার হাজার হাজার মানুষের সাথে প্রতারিত করছে। আর এমনি এক প্রতারণার ফাঁদ পেতে এই ষোড়শী কন্যাকে কাল্পনিক বিয়ে করে লোকজনের সাথে বেশ প্রতারণা করে যাচ্ছিল। যা এখন এলাকার মানুষের কাছে দৃশ্যমান।

প্রতারিত পরিবারের কর্তা দুলাল অশ্র“সিক্ত কন্ঠে এই প্রতিবেদককে জানান, আমি জাল-কুল ও মান-সম্মানের কথা চিন্তা করে বহু কষ্ঠে লালিত আমার এই কন্যার সাথে মুসলিম পবিরবারের ছেলের সাথে গড়ে ওঠা সর্ম্পকটুকু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই সাধু বাবার কাছে দিয়েছিলাম। কিন্তু সাধু বাবা তা না করে আমার সর্বনাশ করেছে। সে এই পর্যন্ত আমার কাছ তেকে প্রায় ৬০ হাজার টাকা নিয়েছে। এছাড়া আমি যতবারই তার আস্তানায় আসতাম ততবার তাকে ২-৩ হাজার টাকা দিয়ে যেতাম আমারা মেয়েকে দেখে রাখার জন্য।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ এ,কে,এম লিয়াকত আলী এই প্রতিবেদককে জানান, এই ব্যপারে মেয়েটির পিতা দুলাল শীল থানায় একটি মামলা দায়ের করেছে। আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 9 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com