সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

কমলগঞ্জের চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় ডাকাতি ৪ লাখ টাকার মালামাল লুট পিডিএফ প্রিন্ট ইমেইল


কমলগঞ্জ মৌলভীবাজার)সংবাদদাতা ঃ
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-র মালিকানাধীন পদ্ধছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোয় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ ৪ লাধিক টাকার মালামাল লুটে নেয়। গত ২৭ জুলাই শুক্রবার দিবাগত রাত ২ টায় একদল সশস্ত্র ডাকাত বাংলোয় প্রবেশ করে ডাকাতি সংঘটিত করে।

জানা যায়, সশস্ত্র ডাকাতদল পদ্মছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক রাশেদুল হাসানের বাংলোর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে রতি নগদ অর্থ, দু’টি মুঠোফোন ও ব্যবস্থাপকের স্ত্রীর ব্যবহারী স্বর্ণালঙ্কার মিলিয়ে প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নেয়। যাবার সময় ডাকাতরা সহকারী ব্যবস্থাপককে হুমকি দিয়ে যায় বেশী বাড়াবাড়ি করলে পরবর্তীতে এসে আরও বড় ঘটনা ঘটাবে।
ডাকাত আক্রান্ত সহকারী ব্যবস্থাপক রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে এনটিসির ডিজিএম ও কমলগঞ্জ থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছেন। এনটিসির  ডিজিএম মোাহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি হলেও নানা অজুহাতের কারণে থানা সরাসরি ডাকাতি মামলা গ্রহন করে না। আলাপকালে কমলগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, এটি ডাকাতি নয়, বড় ধরনের চুরি। স্থানীয় কিছু লোক ঘটনাটি ঘটাতে পারে।

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 7 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com